,

আ’লীগ সরকারকে সরানো যাবে না : নাসিম

nasimনিউজ ডেস্ক : ২০১৯ সালের এক দিন আগেও আওয়ামী লীগ নির্বাচন ছাড়া ক্ষমতা ছাড়বে না বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।তিনি বলেন- ভয় দেখিয়ে, আতঙ্ক সৃষ্টি করে, মানুষ হত্যা করে আওয়ামী লীগ সরকারকে সরানো যাবে না।

শুক্রবার পাবনার শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে জেলা প্রশাসন আয়োজিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, খুনিরা যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

সভায় আশ্রমের সেবায়েত প্রয়াত নিত্যরঞ্জন পাণ্ডের ছেলে নন্দ দুলাল পাণ্ডে বলেন ‘দুর্বৃত্তদের হাতে বাবা খুন হয়েছেন। আর যেন কাউকে বাবা হারাতে না হয়। আমার বাবাই যেন এই হত্যাযজ্ঞের শেষ শিকার হন।’

১০ জুন শুক্রবার ভোরে আশ্রমের পাশে নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক যুগল কিশোর ঘোষ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় পুলিশ এক
শিবির নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের পাঁচ দিনের রিমান্ড চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা