,

প্রেমিকের হাত ধরে পালিয়েছেন শশী!

bak-tolir-pori-1-thereport2বিনোদন প্রতিবেদক : প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়েছেন অভিনেত্রী শারমীন জোহা শশী! তবে তা বাস্তবে নয়, একটি নাটকে তাকে এ ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

এর শিরোনাম ‘ফুল ভ্রমর এবং আততায়ী’। এটি রচনা ও পরিচালনা করেছেন হুমায়ুন রশীদ সম্রাট। নাটকে শশীর চরিত্রের নাম রাহেলা। গল্পে দেখা যাবে, কালাম একজন ভাড়াটে খুনী।

মজিদ মাস্টারকে মারার জন্য গভীর রাতে রেলস্টেশনে অপেক্ষা করছে। রশীদ ও রাহেলা নামের এক যুগল বাড়ি থেকে পালিয়ে স্টেশনে আসে ঢাকা যাওয়ার উদ্দেশে। লম্পট রশীদ রাহেলাকে মিথ্যা বলে ব্যাগে থাকা তার সব টাকা আর গহনা নিয়ে পালিয়ে যায়। কম বয়সী রাহেলা মাঝরাতে কালাম নামের একজন ভাড়াটে খুনির সামনে বসে আছে। একসময় কালাম আর রাহেলার মধ্যে কথা হলে দুজনেই দুজনার উদ্দেশ্য আর কাজ সম্পর্কে জানতে পারে।

রাহেলা আর গ্রামে ফিরে যেতে চায় না। কালামকে সে ভাই ডাকে আর একটা ঢাকার টিকেট দিতে অনুরোধ করে। ওদিকে কালামের শিকার মজিদ মাস্টার চলে এসেছে। রাহেলা কালামের কাছ থেকে টাকা নিয়ে তাকে অনুরোধ করে যেন সে আর কাউকে খুন না করে। নাটকে অভিনয় করা প্রসঙ্গে শশী বলেন, ‘নাটকের কাহিনীটা ভালো। এ কারণে অভিনয় করে মজা পেয়েছি। এ নাটকে আমাদের অভিনীত চরিত্রের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে। নাটকটি দর্শকদের জন্য উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা