,

মেয়ের ধর্ষককে হাতেনাতে ধরলেন মা

614আন্তর্জাতিক ডেস্ক : হাওয়াইয়ের রাজধানী হনুলুলুতে ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের সময় ধর্ষণকারীকে হাতেনাতে ধরেছেন ওই মেয়ের মা। ধর্ষক একজন পুলিশ কর্মকর্তা।

নিউইয়র্ক ডেইলি নিউজের খবরে বলা হয়, ঘটনার দিন ৭ জুন জেসিই লেকোন্সে (৩৭) নামে ওই পুলিশ কর্মকর্তা ধরা পড়ার পর ক্ষমা চেয়ে দ্রুত তার গাড়ি নিয়ে স্থান ত্যাগ করেন। ওই কিশোরী পুলিশ কর্মকর্তার বান্ধবীর নিকটাত্মীয়।

কর্তৃপক্ষকে খবরটি জানানো হলে তাকে ওইদিনই গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় লেকোন্সে বার বার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। গ্রেফতারের সময় লেকোন্সের কাছে একটি ছুরিও পাওয়া যায়। তবে ওই কিশোরী তার মাকে জানিয়েছে, এবারই প্রথম নয়, এর আগেও লেকোন্স দু’বার তার সঙ্গে যৌনকর্ম করেছে। হাওয়াইতে ১৬ বছরের কম কাউকে যৌন নির্যাতন করলে শিশু নির্যাতনের আওতায় পড়ে।

লেকোন্সের মামলাটি বিচারাধীন থাকলেও তিনি জামিনে বের হয়ে আসেন বুধবার (১৫ জুন)। ৫ লাখ ডলারের বিনিময়ে জামিন দেওয়া হলেও তাকে এর জন্য কোনো ধরনের অর্থ পরিশোধ করতে হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা