,

বাংলাদেশ একটি অবরুদ্ধ জনপদে পরিণত হয়েছে : ফখরুল

fakhrulনিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ আজ একটি অবরুদ্ধ জনপদে পরিণত হয়েছে। আমাদের জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ভোটের অধিকার, রাজনীতির অধিকার কোন কোন ক্ষেত্রে ধর্ম পালনের অধিকারও কেড়ে নেয়া হচ্ছে। দেশে কিছু দিন যাবৎ রহস্যজনক গুপ্ত হত্যা শুরু হয়েছে। এ পর্যন্ত কোনো গুপ্ত হত্যার রহস্য উদঘাটন করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। এ যাবত কোনো হত্যাকারীকে বিচারের আওতায় আনা হয়নি। এর রহস্য কি জনগন জানতে চায়।

শুক্রবার বিকেলে জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এক দিকে যারা ধর্মে বিশ্বাস করে না তাদের উপর আক্রমন হচ্ছে, অন্য দিকে যারা ধর্মে বিশ্বাসী যেমন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ধর্মাবলম্বীদেরও হত্যা করা হচ্ছে। সরকার এ ক্ষেত্রে হত্যা বন্ধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ড বন্ধের জন্য সাঁড়াশি অভিযানের নামে যে অভিযান পরিচালনা করা হচ্ছে তা মূলত: বিরোধী দলকে দমন করার জন্যে আরেকটি অভিযান মাত্র।

ফখরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ২৬টি মামলা দেওয়া হয়েছে। অনেক মামলায় মিথ্যা চার্জশিট দেওয়া হয়েছে। আজ এটা পরিষ্কার, এ সরকার দেশে কোনো বিরোধী দল বা মত রাখতে চায় না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা