,

ট্রাম্পকে হারাতে হিলারির পাশে স্যান্ডার্স

 

আন্তর্জাতিক ডেস্ক :আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থিতার লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা না দিলেও ইঙ্গিত দিয়েছেন ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স। একইসাথে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে হিলারির পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।

2016_06_17_12_54_07_eFWb8qHoEbq5u7MbC4iGdG9LV1ewnw_original

 

বৃহস্পতিবার সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে স্যানডার্সের প্রেসিডেন্ট দৌড় থেকে সরে যাওয়ার ইঙ্গিত রয়েছে। যদিও ডেমোক্র্যাটিক দল থেকে হিলারির মনোনয়ন নিশ্চিত হয়ে যাওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।

 

 

কিন্তু রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে রুখতে হিলারির পাশে দাঁড়াবেন বলে ঘোষণা দেন তিনি। কিন্তু আমেরিকাকে বদলে দিতে যে রাজনৈতিক বিপ্লবের লড়াই তিনি শুরু করেছেন সেটাও অব্যাহত থাকবে বলে সবাইকে মনে করিয়ে দেন তিনি।

 

স্যান্ডার্স বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করা আগামী পাঁচ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই প্রক্রিয়ায় শিগগিরই নিজে অংশ নিতে চাই আমি।’ এ সময় সমর্থক ও স্বেচ্ছাসেবকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্যান্ডার্স।গত সপ্তাহে হিলারি ক্লিনটন নিজেকে ডেমক্রেট পার্টির মনোনীত প্রার্থী বলে দাবি করার পর থেকে স্যান্ডার্সের উপর মনোনয়নের দৌড় থেকে সরে যাওয়ার চাপ বাড়ছে। কিন্তু তিনি তা প্রতিরোধ করে আসছেন।

 

 

তিনি বলেন, মধ্যবিত্ত আয়ের বৈষম্য, রাজনীতি ও ওয়ালস্ট্রিটে বিশাল টাকার খেলা বন্ধের যে লক্ষ্য তার রয়েছে তিনি তারজন্য লড়াই চালিয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করাই আমাদের একমাত্র লক্ষ্য হতে পারে না। আমেরিকাকে গড়ে তুলতে আমাদের অবশ্যই সমাজের একেবারে গোড়া পর্যন্ত উদ্যোগী হতে হবে।তিনি আরো বলেন, ফিলাডেলফিয়ায় আগামি ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক জাতীয় কনভেনশন পর্যন্ত আমাদের শক্তি ধরে রাখতে হবে যাতে আমরা ১৯শরও বেশি প্রতিনিধি পেতে পারি।

 

স্যান্ডার্সের প্রতি মার্কিন জনগণের আশাতীত সমর্থন রয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের। স্যান্ডার্সের এই বিপুল সমর্থন যদি হিলারির দিকে যায় তখন সেটা নিঃসন্দেহে ট্রাম্পের জন্য ভয় ও হুমকির কারণ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা