,

সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের আহ্বান মার্কিন কূটনীতিকদের

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ৫১ কূটনীতিক। একইসঙ্গে সিরিয়ায় ওবামার নীতির সমালোচনা করে একটি আভ্যন্তরীণ স্মারকলিপিও স্বাক্ষর করেছেন তারা।

2016_06_17_16_01_25_N09krr9oE11pptI9ICjwul9yTYVrzo_original

ওবামার বর্তমান নীতি সিরীয় বিদ্রোহীদের বিরুদ্ধে যাচ্ছে এবং আসাদ সরকারের ক্ষমতায় থাকার পক্ষে সহায়ক হচ্ছে বলেও যুক্তি দেখান ওইসব কূটনীতিক। সিরিয়া ইস্যুতে পরামর্শক হিসেবে কাজ করা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মধ্যম ও উচ্চ পর্যায়ের ওই ৫১ কর্মকর্তা স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন।

 

স্টেট ডিপার্টমেন্টের নিয়ম অনুসারে, এ ধরনের স্মারকলিপিতে স্বাক্ষর করা বিধিবহির্ভূত নয়। তবে হোয়াইট হাউজের নীতির বিরুদ্ধে এতসংখ্যক কূটনীতিকের অবস্থানের ঘটনা যুক্তরাষ্ট্রে বিরল।স্মারকলিপিতে স্বাক্ষরের ওই ঘটনার কথা স্বীকার করেছেন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র। এ ব্যাপারে অবশ্য তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

সিরিয়ায় এ পর্যন্ত বারাক ওবামা সরকার শুধু আইএস এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠির তালিকায় থাকা সংগঠনগুলোর বিরুদ্ধেই সামরিক হামলার অনুমোদন দিয়েছে। এখন যদি ওবামা সরকার সিরীয় সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অনুমোদন দেয় তবে সেটা হবে দেশটিতে মার্কিন নীতির একটি বড় পরিবর্তন।

 

 

সিরিয়ায় সরাসরি সামরিক হস্তক্ষেপের ব্যাপারে অনিচ্ছুক ওবামা প্রশাসন। ৫১ কূটনীতিকের স্বাক্ষর করা ওই স্মারকে আহ্বান জানানো হয়, যুক্তরাষ্ট্র যদি আসাদ সরকারের বিরুদ্ধে উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপ নিতে না পারে তবে বিদ্রোহীদের সঙ্গে কোনো মধ্যস্থতায় রাজি হবে না আসাদ সরকার।

সিরিয়ার শান্তি প্রক্রিয়ায় রুশ-মার্কিন যৌথ প্রচেষ্টা চলমান সরকারই লাভবান হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশিত হয় ওই স্মারকে। দেশটিতে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সরকার এবং বিরোধী- উভয়পক্ষই তা লঙ্ঘন করে আসছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা