,

মুসলিমদের মঙ্গলগ্রহে পাঠিয়ে দেয়া উচিৎ: ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম-বিরোধী মন্তব্য করে আবারো বিতর্কে জড়িয়েছেন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক সৃষ্টিতে এবার আরো এক ধাপ এগিয়েছেন তিনি। পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে হলে মুসলিমদের মঙ্গলগ্রহে পাঠিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

usa-election-trump.jpg_1718483346

 

এ ব্যাপারে তিনি একটি শর্তসাপেক্ষে প্রস্তাবও দিয়েছেন মার্কিন বিজ্ঞানী ইলন মাস্ককে। প্রস্তাবে তিনি বলেন, যদি তিনি তার রকেটে করে মুসলিমদের মঙ্গলে পাঠিয়ে দিতে পারেন তাহলে তাকে পরিবহণ মন্ত্রীর পদ দেবেন। ট্রাম্পের মতে, এতে যেমন মুসলিমদের উপকার হবে, তেমনই বিশ্বে শান্তির আবহও ফিরে আসবে।

 

 

ট্রাম্প আরো জানান, যুক্তরাষ্ট্রকে ধর্ষক মুক্ত করতে এর থেকে ভালো এবং কার্যকরী উপায় আর হতে পারে না। তবে এখানেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। মুসলিমদের কটাক্ষ করে তিনি বলেন, ‘বিশ্বাস করুন মুসলিমদের আমি ভালোবাসি। আর সে কারণেই আমেরিকায় তাদের অনুপস্থিতি আমার হৃদয়কে আনন্দে ভরিয়ে তুলবে।’

 

 

এদিকে ট্রাম্পের এই মুসলিম বিরোধী মন্তব্যে ফের সরগরম মার্কিন রাজনীতি। আগে থেকেই ট্রাম্পের এই মুসলিম-বিরোধী মন্তব্যের তীব্র বিরোধিতা করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই দিন আগে মার্কিন অভিবাসন নীতিকে তীব্র আক্রমণ করে ট্রাম্প বলেছিলেন, ‘ভুল অভিবাসন নীতির ফলেই দলে দলে সম্ভাব্য জঙ্গি এসে ঢুকছে যুক্তরাষ্ট্রে।’

 

তবে ট্রাম্পের একের পর এক মুসলিম-বিরোধী মন্তব্যে এবার মুখ খুলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশও। তিনি বলেন, ‘আধুনিক মার্কিন ইতিহাসে ট্রাম্প একজন মুসলিম-বিরোধী আইকন।’

 

প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে নেমে শুরু থেকেই মুসলিমদের আক্রমণ শুরু করেছিলেন ট্রাম্প। গত বছর ডিসেম্বরে সান বার্নাদিনোয় জঙ্গি হামলার পরে ট্রাম্প বলেছিলেন, ‘পুরো যুক্তরাষ্ট্রে মুসলিমদের ঢোকা বন্ধ করে দেয়া উচিত।’ তিনি আরো বলেছিলেন, ‘যাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, যারা শুধু জেহাদে বিশ্বাস করে, যুক্তরাষ্ট্র এমন লোকদের স্থান হতে পারে না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে