,

ছাত্রলীগ নেই ঢাকা কলেজে : সোহাগ

 

নিজস্ব প্রতিবেদক : নিজেদের ছাত্রলীগ পরিচয় দিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজে একাধিকবার সংঘর্ষ হলেও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলছেন, ওরা ছাত্রলীগের কেউ না। ঢাকা কলেজে ছাত্রলীগের কোনো কার্যক্রম নেই।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা কলেছে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে সংগঠনটির সভাপতি এমন মন্তব্য করেন।

2016_06_17_18_44_44_6hkaONxJUXTCctB18UGRKR6EDxJNju_original

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা কলেজ শাখার কমিটি দীর্ঘদিন আগেই বিলুপ্ত করা হয়েছে এবং সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ঢাকা কলেজের কোনো বিশৃঙ্খলায় ছাত্রলীগের নাম ব্যবহার না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে।এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কেউ নেই। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা ছাত্রলীগের কেউ না।

 

 

ঢাকা কলেজে কমিটি নেই কিন্তু কর্মীরাতো রয়েছেন- এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের কাছে যারা আসেন তারা সবাই ছাত্রলীগের এমনটা ঠিক নয়। এদের মধ্যে সাধারণ ছাত্ররও রয়েছে। ওরা সাধারণ ছাত্র।উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ নভেম্বর ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী আসাদুজ্জামান আল ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় পল্লব-সুইম কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি এই ঘটনায় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা