,

জাসদের অতীত জেনেই রাজনৈতিক ঐক্য করেছি: ওবায়দুল কাদের

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাসদের অতীত জেনেই বাস্তবতার নিরিখে তাদের সঙ্গে রাজনৈতিক ঐক্য করেছি। দলটির সঙ্গে আওয়ামী লীগের ঐক্য উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।তিনি বলেন, বিভেদ-বিভাজন না করে উগ্র সাম্প্রদায়ীকতা রুখতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। বর্তমানে বড় বিপদ হচ্ছে উগ্র সাম্প্রদায়ীকতা।

ওবায়দুল-কাদের

 

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি (নন্দনপুর) এলাকায় ফুটওভারব্রীজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।সেতুমন্ত্রী বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটপ্রবণ এলাকাগুলোতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে রোভার স্কাউটের এক হাজার স্বেচ্ছাসেবক ঈদের আগে-পরে ৫দিন দায়িত্ব পালন করবে এবং এজন্য তাদের সম্মানীও দেয়া হবে।

 

 

তিনি বলেন, আগামী কোরবানীর ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম ফোরলেনের উদ্বোধন করা হবে।এসময় উপস্থিত ছিলেন- ফোরলেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ার, সওজ কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে.এম আতিকুল হক ও নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিনসহ ফোরলেন ও সওজ’র কর্মকর্তাগণ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা