,

ব্রিটিশ এমপি নিহত: প্রধানমন্ত্রীর শোক

sheikh-hasinapic_116932নিউজ ডেস্ক : ব্রিটেনের লেবার পার্টির এমপি জো কক্স নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, লেবার পার্টির তরুণ এবং প্রতিশ্রুতিশীল এমপি জো কক্স নিহতের ঘটনা গভীর শোক প্রকাশ করছি। তার অকাল মৃত্যুতে ব্রিটেন একজন বীর রাজনৈতিক নেতাকে হারাল। যিনি সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থে সবসময় কাজ করে গেছেন। বিশ্ব শান্তি ও সহনশীলতায় তার নিঃস্বার্থ ভূমিকার জন্য পুরো বিশ্ব তাকে মনে রাখবে।
গতকাল বৃহস্পতিবার লিডস শহরের ব্রাস্টলে আততায়ীর গুলি ও ছুরিকাঘাতে নিহত হন ব্রিটিশ এমপি জো কক্স।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা