,

সেমির টিকিট পেতে মাঠে নামছে আর্জেন্টিনা

2016_04_07_17_28_45_wKToITB22TakjQBK1MbqDETtc9kIBv_originalস্পোর্টস ডেস্ক: শতবর্ষী কোপা আমেরিকায় এখন সবচেয়ে ফেবারিট আর্জেন্টিনা। উরুগুয়ে ও ব্রাজিলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। কিন্তু আর্জেন্টিনা তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। একমাত্র দল হিসেবে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে। এবার তাদের মিশন সেমিফাইনালের টিকিট পাওয়া। সেই লক্ষ্যে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছেন মেসিরা। বাংলাদেশ সময় রোববার ভোর ৫টায় জিলেট স্টেডিয়ামে শুরু হবে তাদের ম্যাচ।

২০১৫ সালের কোপায় স্বাগতিক চিলির কাছে হেরে রানার্স-আপ হতে হয়েছিল আর্জেন্টিনাকে। এবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তারা প্রতিশোধ নিয়েছে। মেসিকে ছাড়াই জিতেছে ২-১ গোলে। এরপর পানামাকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। হ্যাটট্রিক করেছেন মেসি। শেষ ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপে শীর্ষে থেকে পরের রাউন্ডে এসেছে।

এদিকে ভেনেজুয়েলা ‘সি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে এসেছে। মেক্সিকোর সমান সাত পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে ছিল তারা। গ্রুপ পর্বে জ্যামাইকা ও উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল। আর মেক্সিকোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে।

ভেনেজুয়েলার রক্ষণভাগ শক্তিশালী হলেও তাদের আক্রমণভাগ একেবারেই দুর্বল। গ্রুপ পর্বের তিন ম্যাচে ১ গোল হজম করার বিপরীতে দিয়েছিল ৩ গোল। কিন্তু আর্জেন্টিনা ১ গোলের বিপরীতে দিয়েছে ১০ গোল। ভেনেজুয়েলা এখন পর্যন্ত কোনো ম্যাচে ১ গোলের বেশি পায়নি। কিন্তু বর্তমান রানার্স-আপরা কোনো ম্যাচে ২ গোলের কম করেনি।

কোপার অতীত ইতিহাসে অনেক এগিয়ে আছে আর্জেন্টিনা। সর্বশেষ চার আসরের মধ্যে তিনবার তারা রানার্স আপ হয়েছে। আর ১৯৯১ সাল থেকে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে। কোপা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তাদের।

এদিকে দক্ষিণ আমেরিকার দুটি দল কখনো কোপার শিরোপা জিততে পারেনি। ইকুয়েডরের সঙ্গে অন্য দলটি ভেনেজুয়েলা। গত আসরে তারা নক আউট পর্বও নিশ্চিত করতে পারেনি। এখন পর্যন্ত একবার মাত্র সেমিফাইনাল খেলেছিল। সেটি ২০১১ সালে।

সর্বশেষ ২০১৩ সালে এই দল দুটি মুখোমুখি হয়েছিল। তাতে ৩-০ গোলের ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। কোপা আমেরিকায় মোট চার বার দেখা হয়েছিল। সব ম্যাচেই জিতেছিল আলবিসেলেস্তেরা। তাতে ২৪ বার জালে বল জড়িয়েছিল তারা। বিপরীতে মাত্র ২টি গোল হজম করতে হয়েছিল।

সর্বশেষ ১৯৯১ সালে কোপায় তাদের দেখা হয়েছিল। তাতে আর্জেন্টিনা ৩-০ গোলের ব্যবধানে জিতেছিল। সেবার তারা চ্যাম্পিয়নও হয়েছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা