,

জঙ্গিবাদ উত্থানে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে [ভিডিও]

modud_ahmad_bnp_16534_1466153988নিউজ ডেস্ক : জঙ্গিবাদ দমনে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সাম্প্রতিক হত্যাকাণ্ড ও জঙ্গিবাদ উত্থানে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। র‌্যাব-পুলিশ দিয়ে এই জঙ্গিবাদ দমন করা যাবে না।শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ ‘সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজক।

মওদুদ আহমদ বলেন, ‘দেশে জঙ্গিবাদের উত্থানে আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে তা অবিশ্বাস করার উপায় নাই। র‌্যাব, পুলিশ দিয়ে এই জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলা করা যাবে না। এ জন্য অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সব পর্যায়ে জনগণের অংশীদারত্ব নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদ, উগ্রবাদ দমনে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। দেশের ক্রান্তিকালে সরকার যদি এই উদ্যোগ নেয় এবং বিএনপিকে ডাকে, তাহলে বিএনপি সরকারের ডাকে সাড়া দেবে।’

সরকারের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘সরকার বলছে, জঙ্গিবাদ নিয়ে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কিন্তু মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, খ্রিস্টান ধর্মযাজকসহ সাম্প্রতিক ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সরকার একটিরও বিচার শুরু করতে পারেনি। এতে বোঝা যায়, এ ক্ষেত্রে সরকারের সততার অভাব আছে।’

তিনি অভিযোগ করেন, দেশে গণতন্ত্র নেই বলে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। ১৯৭৫ সালে সংবিধান থেকে গণতন্ত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়েছিল। কিন্তু এখন সংবিধানে গণতন্ত্র আছে, বাস্তবে নেই।

দশম সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের সমালোচনা করে মওদুদ বলেন, মানুষকে ভোটের অধিকার বঞ্চিত করা হয়েছে। এর চেয়ে বড় রাজনৈতিক অপরাধ হতে পারে না।

তিনি বলেন, ইউপি নির্বাচনে ১৩২ জন মানুষের প্রাণ গেল। হাজার হাজার লোক আহত হল। এদের ৯৫ শতাংশই আওয়ামী লীগের। এই নির্বাচনের দরকার ছিল না। সরকার এ রকম একটি আইন করলে পারত যে, আওয়ামী লীগ যাদের মনোনয়ন দেবে তাদের বিজয়ী ঘোষণা করা হবে। তাহলে এত প্রাণহানি হতো না।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার পরোক্ষভাবে গণমাধ্যমকে চাপের মধ্যে রেখেছে। সংবাদপত্রের ‘কালো দিবস’ নিয়েও বেশির ভাগ গণমাধ্যম কিছু লেখেননি।

আলোচনা সভায় পেশাজীবী পরিষদের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, ড্যাব নেতা ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

https://youtu.be/91XojbZLjaw

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা