,

সাঁড়াশি অভিযান শেষ, গ্রেপ্তার ১৯৪ জঙ্গি

downloadদেশজুড়ে পুলিশের জঙ্গি বিরোধী বিশেষ অভিযান শেষ হয়েছে। সাত দিনের এই অভিযানে মোট ১৯৪ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান জানান, এদের মধ্যে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১৫১ জন, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশে সাতজন, হিযবুত তাহরিরের ২১ জন, আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ছয়জন, আনসার আল ইসলামের তিনজন, আল্লাহর দলের চারজন, হরকাতুল জিহাদের একজন ও আফগানিস্তান থেকে ফেরত একটি জঙ্গি সংগঠনের একজন সদস্য রয়েছেন।পুলিশের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দিনে জঙ্গি সন্দেহে ৩৭, দ্বিতীয় দিনে ৪৮, তৃতীয় দিনে ৩৪, চতুর্থ দিনে ২৬, পঞ্চম দিনে ২১ জন ও ষষ্ঠ দিনে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ধরা পড়েছে ১৭ জঙ্গি। এদের কাছ থেকে একটি পাইপগান, একটি শাটারগান, একটি, দুটি ককটেল, একটি রামদা, একটি চাপাতি ও ১৪টি উগ্রপন্থী বই উদ্ধার করা হয়েছে।
সারা দেশে ১০ জুন থেকে পুলিশের বিশেষ এই ধরপাকড় অভিযান শুরু হয়। এর আগের দিন ৯ জুন পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সেটাকে ‘জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান’ হিসেবে অভিহিত করা হয়েছিল। ১০ জুন অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতে জঙ্গিবিরোধী বিশেষ অভিযান বলে উল্লেখ করা হয়। এরপর গত বুধবার পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসংক্রান্ত সপ্তাহব্যাপী (৬-১৩ জুন) বিশেষ অভিযান গত সোমবার শেষ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা