,

নাসিরনগরে পুরোহিত ও সাংবাদিককে হুমকি

B Baria Map Mainব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক পুরোহিত ও এক পত্রিকার সাংবাদিকের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ঠাকুরপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ঠাকুরপাড়ায়। জানা যায়, বৃহস্পতিবার ভোরে কে বা কারা জেলা শহর থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক দিন দর্পণের স্টাফ রিপোর্টার সুহাষ চক্রবর্তীর বাসভবনের সামনে প্যাকেটবন্দি অবস্থায় কাফনের কাপড় রেখে যায়। একই সময়ে স্থানীয় মন্দিরের পুরহিত এবং নাসিরনগর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেশব চক্রবর্তীর বাসভবনের সামনেও প্যাকেটবন্দি অবস্থায় কাফনের কাপড় রেখে যায়।
এ ব্যাপারে সুহাষ চক্রবর্তী ও কেশব চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই নজরে পড়ে একটি প্যাকেট। পরে প্রতিবেশীদের নিয়ে প্যাকেটটি খুলে দেখতে পাই সাদা কাফনের কাপড়। এ ব্যাপারে সহায়তা চেয়ে থানায় লিখিত আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে তারা খুবই উদ্বিগ্ন এবং পারিবারিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানা গেছে। এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খুবই গুরত্বের সঙ্গে দেখছি। কারা কেন এমন করলো-আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

 

সূ্্র : মানবজমিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা