,

মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল পাস

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল- ২০১৬ পাস হয়েছে। বৃহস্পতিবার সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এরে আগে গত ২৬ এপ্রিল বিলটি সংসদে তোলার পর পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ১৯৯১ সালের এ সংক্রান্ত আইনের সংশোধনীতে মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) পরিচালনা পর্ষদে দুজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাখার বিধান যুক্ত হয়েছে।

786a377f6b6de43b31148c119006a774-57626f8f0727a
বর্তমান আইনে পরিচালনা পর্ষদে একজন সার্বক্ষণিক চেয়ারম্যান এবং তিনজন সার্বক্ষণিক সদস্য রয়েছেন। পাস হওয়া বিলে চারজন সার্বক্ষণিক সদস্য রাখার বিধান রাখা হয়েছে। বিলে বলা হয়েছে, এই সার্বক্ষণিক সদস্যদের মধ্যে দুজন থাকবেন এই প্রতিষ্ঠানে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্যে থেকে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী আনিসুল হক বলেন, স্পারসো গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিবেচনা করে দেখা যায় যে, এর পরিচালনা বোর্ড পুনর্গঠন করে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাধর্মী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, এমন বিজ্ঞানী বা বিশেষজ্ঞদের বোর্ডে অন্তর্ভুক্ত করা হলে তা প্রতিষ্ঠানের জন্য অধিকতর অগ্রগতি ও সাফল্য অর্জনে সহায়ক হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা