,

ফিলিস্তিনিদের বিরুদ্ধে পানি যুদ্ধে নেমেছে ইসরাইল

 

আন্তর্জাতিক ডেস্ক :অধিকৃত পশ্চিম তীরের একটি বড় অংশে পানি সরবরাহ বন্ধ করে দিয়ে ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে পানিযুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ এনেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামাদাল্লাহর দফতর থেকে জারি করা এক বিবৃতিতে এমন অভিযোগ তোলা হয়েছে।

128547_173

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিরা সম্মানের সঙ্গে বাঁচুক- ইসরাইল তা চায় না এবং আমাদের পানির উপর তারা এইভাবে নিয়ন্ত্রণ আরোপ করেছে; অথচ অবৈধ ইসরাইল বসতিতে পানি সরবরাহ নির্বিঘ্ন রয়েছে। পানির জন্য ফিলিস্তিনিদের প্রচুর টাকা-পয়সা খরচ করতে বাধ্য করা হচ্ছে।ফিলিস্তিনের বিভিন্ন শহর ও নগরে পানি সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান মেকোরতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা বেশ কিছু এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। ফলে রমজান মাসে হাজারো ফিলিস্তিনিকে বিশুদ্ধ খাবার পানির চরম সঙ্কটে পড়তে হয়েছে।

 

 

ফিলিস্তিনি হাইড্রোলজি গ্রুপ নামে একটি এনজিওর একজন কর্মকর্তা আল-জাজিরাকে বলেছেন, কোনো কোনো এলাকায় গত ৪০ দিনে কোনো পানি পাওয়া যায়নি।তবে পানি সরবরাহ বিঘ্নিত করার অভিযোগ প্রত্যাখ্যান করে ইসরাইল পানির ঘাটতির কথা শুনিয়েছে।জাতিসংঘের তথ্য অনুযায়ী, যেকোনো পরিস্থিতিতে যে কারো জন্য দিনে অন্তত সাড়ে ৭ লিটার পানি প্রয়োজন হয়। কিন্তু ফিলিস্তিনের মতো এলাকা যেখানে তাপমাত্র ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় সেখানে এই চাহিদা আরো বেশি।পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চেয়ে ইসরাইলিরা পাঁচ গুন বেশি পানি পেয়ে থাকেন। ফিলিস্তিনিরা এ অঞ্চলে যেখানে দৈনিক ৬০ লিটার পানি পেয়ে থাকেন, ইসরাইলিরা সেখানে পান ৩৫০ লিটার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা