,

জন্মহার বাড়াতে হিমাগারে ডিম্বাণু!

 

আন্তর্জাতিক ডেস্ক :জাপানের জন্মহার ক্রমশই নিচের দিকে যাচ্ছে। যে কারণে দেশটির অনেক নারী ব্যক্তিগত উদ্যোগে ডিম্বাণু হিমায়িত করে রাখছে। রাজধানী টোকিওর উপকন্ঠে ১০ কিমি পূর্বে উরায়াসু শহরের নারীদের ডিম্বাণু সংরক্ষণে খরচ বাঁচাতে অভিনব সরকারি উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ।

2016_06_16_20_02_42_atkqNEnXuBoSRcJHMj5EA31Pu5o5xg_original

এই উদ্দেশ্যে জুনটেনডো ইউনিভার্সিটি উরায়াসু হাসপাতাল তিন বছরব্যাপী একটি গবেষণাধর্মী প্রোজেক্ট হাতে নিয়েছে যেখানে সরকার ৮ লাখ ৫০ হাজার ডলার বরাদ্দ করেছে। হাসপাতাল আশা করছে, ডিম্বাণু সংরক্ষণে নারীরা সময় ও সুবিধামত সন্তান ধারণ করে জন্মহার বাড়াতে উৎসাহী হবে।হাসপাতালের ডাক্তার আইয়াহো কিকুচি বৃহস্পতিবার বলেছেন, সরকারি তহবিল ব্যবহার করে এই ধরনের গবেষণা বিশ্বে এটাই প্রথম। এই পদ্ধতিতে গড়পরতা খরচ হয় ৫ হাজার ডলার। কিন্তু এখন এর মাত্র ২০ শতাংশ খরচ নারীদের দিতে হবে। উরায়াসু শহরে বসবাসকারী ২৫ থেকে ৩৪ বছর বয়সী নারীরা এই গবেশনায় অংশ নিতে পারবেন।

 

ডাক্তার আইয়াহো কিকুচি বলেছেন, ১২ জন নারী ইতিমধ্যে ডিম্বাণু হিমায়িত প্রক্রিয়া শুরু করেছেন এবং এদের ৯ জনেরই বা এদের স্বামীদের কোন না কোন ধরনের স্বাস্থ্য সমস্যা রয়েছে।

তবে হিমায়িত ডিম্বাণু থেকে গর্ভধারণের সাফল্য তুলনামুলক কম। যদি ২৫ বছর বয়সের কোন নারী ডিম্বাণু হিমায়িত করে তাহলে তা থেকে সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ। আবার বয়স বেশি হলে, যেমন ৩৪ বছর বয়সে এই সম্ভাবনা কমে যাবে ২০ শতাংশে।

জাপান বেশ অনেক দিন যাবতই জন্মহার বাড়ানোর চেষ্টা করে আসছে। কিন্তু তাতে করে আবার কর্মশীল মানুষের জন্য মানসিক ও অর্থনৈতিক বাড়তি চাপ তৈরি হবে। উরায়াসু শহরের মেয়র হিদিয়াকি মাতসুজাকি নিম্ন জন্মহারকে একটি জাতীয় সমস্যা বলে চিহ্নিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা