,

মাটি খুঁড়ে ২০০০ বছরের পুরনো মাখন উদ্ধার

 

আন্তর্জাতিক ডেস্ক :আয়ারল্যান্ডের কাউন্টি মিথ এলাকায় নিজের বাড়ির পাশের একটি কদর্মাক্ত নরম মাটিতে ঘাস কাটতে গিয়ে দুই হাজার বছরের পুরনো মাখনের দলা খুঁজে পেয়েছেন জ্যাক কনওয়ে নামের এক লোক।বিবিসির খবরে বলা হয়েছে, মিথ কাউন্টির এমলা বগ জলাভূমিতে খুঁড়ে পাওয়া ১০ কেজি ওজনের ওই মাখনের টুকরো বিশ্লেষণ করে স্থানীয় যাদুঘরের কর্মকর্তারা বলেছেন এটি দুহাজার বছরের পুরনো। প্রাচীন যুগের এই সাদা রংয়ের এই মাখন পাওয়া গেছে ১২ ফুট মাটির নিচে। মাখনের গন্ধ কড়া পনীরের গন্ধের মত।

2016_06_16_21_26_17_ZcdZYtNXVhYD3N6xpdynI88TZqnX9M_original

 

যাদুঘর কর্মকর্তা সাভিনা ডনাহিউ বলছেন, ‘মাটির এত নিচে মাখন পুঁতে রাখার একটি কারণ হতে পারে কোনো দেবদেবীকে উৎসর্গ করে কেউ রেখেছিল এটা।’

 

 

তাছাড়া তখনকার সময়ে আয়ারল্যান্ডে মাটির নিচে অনেক কিছু পুঁতে রাখার চল ছিল। ধারণা করা হয়, জলাভূমিতে নিচু তাপমাত্রা, কম অক্সিজেন ও উচ্চমাত্রায় অ্যাসিডের উপস্থিতি থাকায় কোন কিছু সংরক্ষণের জন্য ছিল খুবই আদর্শ। যদিও মাখন সংরক্ষণ করার কথা কাঠের বাক্সের ভেতরে। কিন্তু এই মাখনের টুকরো পাওয়া গেছে খোলা অবস্থায়।

 

 

সাভিনা বলছেন, মাখনের টুকরোটিকে আগে শুকানো হবে। তারপর এটির কার্বন ডেটিং করে আয়ারল্যান্ডের জাতীয় যাদুঘর জনগণের প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা