,

দিনে ১৫ মিনিট ব্যায়ামেই কমবে মৃত্যুঝুঁকি

fai_116860স্বাস্থ্য ডেস্ক : প্রতিদিন মাত্র ১৫ মিনিটের ব্যায়াম মৃত্যু ঝুঁকি কমিয়ে দিতে পারে, বিশেষ করে বয়স্কদের বেলায়। নতুন এক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে।

ফ্রান্সের সেন্ট-ইটিনি বিশ্ববিদ্যালয় হাসপাতালের গবেষক ডেভিড হাপিন বলেন, “ব্যায়াম না করার জন্য বয়স কোনো অজুহাত হতে পারে না। এই বিষয়টি সুপ্রতিষ্ঠিত যে, নিয়মিত শারীরিক ব্যায়াম যেকোনো মেডিকেল চিকিৎসার চেয়ে স্বাস্থ্যের ওপর সামগ্রিক ইতিবাচক প্রভাব ফেলে। কিন্তু বয়স্কদের অর্ধেকের চেয়ে কম ব্যক্তি প্রতি সপ্তাহে ১৫০ মিনিট পরিমিত মাত্রার এবং ৭৫ মিনিট তীব্র ব্যায়াম করতে ব্যর্থ হন।”

গবষেকরা দুটি গ্রুপের ওপর পৃথকভাবে দুটি গবেষণা চালান।৬৫ বছর বয়সী এক হাজার ১১ জন ফরাসি নাগরিকের ওপর ২০০১ সাল থেকে ১২ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। এবং ৬০ বছর বয়সী এক লাখ ২২ হাজার ব্যক্তির ওপর ১০ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়।

ডেভিড হাপিন বলেন,“দুটি গবেষণায় দেখা যায়, বয়স্ক ব্যক্তিরা যত বেশি শারীরিক ব্যায়াম করেছে তাদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে তত বেশি। যারা সবচেয়ে কম শারীরিক ব্যায়াম করেছেন তাদেরও মৃত্যু ঝুঁকি ২২ শতাংশ কমেছে। গবেষকরা বলেন, ব্যায়ামের মাত্রা বৃদ্ধির সঙ্গে মৃত্যুর ঝুঁকিও কমেছে। বয়স্কদের মধ্যে যারা কম বেয়াম করেছে তাদের ২২ শতাংশ, যারা স্বাভাবিক বেয়াম করেছেন তাদের ২৮ শতাংশ এবং যারা বেশি বেয়াম করেছে তাদের ৩৫ শতাংশ মৃত্যুর ঝুঁকি কমছে।

সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা