,

সহবাসে আপত্তি, স্বামীকে পিটিয়ে হত্যা!

original_116868ডেস্ক রিপোর্ট : স্বামীকে হত্যা করেছে স্ত্রী। এই খবর নতুন নয়। পত্রিকার পাতায় এমন খবর প্রায়ই চোখে পরে। কিন্তু সহবাসে রাজি না হওয়ায় স্বামীকে এলোপাথারি মারধর করে মেরে ফেলেছেন স্ত্রী- এমন খবর বিরলই বটে।

তবে এই ঘটনা ঘটেছে ভারতের আহমেদাবাদে। স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে তীব্র অনীহা ছিল বৃদ্ধ স্বামীর। আর এতে স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেন ৫৪ বছর বয়সী স্ত্রী। কিন্তু তাতেই থামেননি, স্বামীকে তিনি হত্যাও করেন।

এমনই চাঞ্চল্যকর ঘটনায় বিমলা নামে ওই নারীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নগর দায়রা আদালতের বিচারক ইউ এম ভট্ট। সেই সঙ্গে ২০০০ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা দিতে না পারলে আরো ৬ মাস জেল খাটতে হবে।

মামলার চার্জশিটে বলা হয়েছে, ২০১৩ সালের ২ নভেম্বরের। সেদিন বিমলা ও তার স্বামী নরসিংহ ভারতের আহমেদাবাদের সর্দারনগর এলাকার নোবলনগরে তাদের বাড়িতে ছিলেন। ওইসময় বিমলা চাইলেও তার সঙ্গে যৌন সম্পর্ক করতে চাননি স্বামী। এতে প্রচণ্ড রাগে স্বামীর সঙ্গে হাতাহাতিতে জড়ান বিমলা।

স্বামীর চরিত্র ভালো নয়, তার বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। এ কথা বলেই স্বামীর উপর ঝাঁপিয়ে পড়েন বিমলা। প্রচণ্ড আক্রোশে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। একাধিক আঘাতের জেরে শেষ পর্যন্ত মারা যান নরসিংহ।

ঘটনার পর নিজেই স্থানীয় থানায় গিয়ে বিমলা স্বামীর মৃত্যুর কথা জানান। তিনিই ছিলেন অভিযোগকারী। কিন্তু তদন্তে বেরিয়ে পড়ে, তিনিই হত্যাকারী। গ্রেপ্তার করা হয় বিমলাকে। অবশেষে যাবজ্জীবন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা