,

ট্যানারি শিল্পকারখানার মালিকদের প্রতিদিন ৫০ হাজার টাকা জরিমানা

tanari-_107773নিউজ ডেস্ক : নির্দেশনার পরও রাজধানীর হাজারীবাগ থেকে স্থানান্তরিত না হওয়া ট্যানারি শিল্পকারখানার মালিকদের প্রত্যেককে প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টের আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১৭ জুলাই পর্যন্ত কোন কোন ট্যানারি প্রতিষ্ঠান হাজারীবাগ থেকে সাভারে গেছে এবং এই সময়ের মধ্যে কে কত টাকা জরিমানা দিয়েছে, তার হিসাবসহ একটি প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

তিনি আরো জানান, এটি একটি যুগান্তকারী আদেশ। এর ফলে যেসব ট্যানারি হাজারীবাগ থেকে তাদের প্রতিষ্ঠান যতোদিন না সরাবে ততোদিন তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা