বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেখ হাসিনা-খালেদা জিয়ার রাজনৈতিক বিভক্তির সুযোগে জঙ্গিগোষ্ঠি মাথাচ‍াড়া দিয়ে উঠছে’

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যে রাজনৈতিক বিভক্ততার সুযোগে জঙ্গি গোষ্ঠি মাথাচাড়া দিয়ে উঠছে। এতে ক্রমেই জঙ্গিরা আরো সাহস পাচ্ছে। এছাড়া এর ফলে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংতার আতঙ্ক ছড়াচ্ছে।আজ ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকার এক বিশ্লেষণে এমন বক্তব্য ওঠে এসেছে।

bd-face-a-pak-problem-1-550x370_131945

এতে বলা হয়, বাংলাদেশে উগ্রপন্থীদের হামলা তীব্র আকার ধারণ করেছে। চরমপন্থীরা বাংলাদেশে বিদ্বেষ ও সহিংসতা ছড়াচ্ছে। জঙ্গী গোষ্ঠি তালিবান, আল কায়দা এবং আইএস ইসলামকে ব্যবহার করে বাংলাদেশে হত্যাকাণ্ড চালাচ্ছে। যা সাম্প্রদায়িক সহিংসতাকে উৎসাহিত করছে। ৪৪ বছর আগে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করা এই দেশটির সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে এটি সবচাইতে বড় বাধা।

গত তিন বছর ধরে উগ্রপন্থিরা বাংলাদেশে অনেক সক্রিয়। ২০১৩ সালের জানুয়ারিতে তারা ধর্মনিরপেক্ষ ও মুক্তমনা লেখকদের আক্রমণ করেছে। ব্লগার আসিফ মহিউদ্দিনকে হামলার মধ্য দিয়ে তারা হত্যাকাণ্ড শুরু করে। এরপর যুক্তিবাদী, মুক্তমনাসহ ২০ জনকে তারা নির্মমভাবে হত্যা করেছে। সম্প্রতি তারা সমকামী অধিকার কর্মী, হিন্দু ও বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছে।

এছাড়া বাংলাদেশ ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধীদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করলে সহিংসতা আরো তীব্র আকার ধারণ করে। ১৫ ফেব্রুয়ারি ২০১৩ সালে মুক্তমনা এক ব্লগারকে হত্যা করা হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামির নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দেওয়ার ঠিক ১০ দিন পরই ওই হত্যাকাণ্ডটি ঘটে। জামায়াতে ইসলামির শীর্ষ নেতাদের শাস্তি দেওয়ার পরে মুক্তমনা লেখক ও ব্লগারদের উপর আক্রমণ আরো বৃদ্ধি পায়। যার উদারহণ আজকের বাংলাদেশ।

স্বাধীনতার পরে বাংলাদেশ আর কখোনোই চলমান রাজনৈতিক বিভাজন, উগ্রপন্থা ও সহিংসতার শিকার হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে সতর্ক হলেও খালেদা জিয়াকেও এই বিষয়টি হুমকি হিসেবে নেওয়া উচিত। সবকিছুকে রাজনীতিকরণ করা হলে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া যাবে না। এই বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে। বাংলাদেশকে পাকিস্তানের দিকে ধাবিত হওয়ার পথ থেকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ