,

‘বর্তমান সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করছে’

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারকে ব্যর্থ, অথর্ব, অযোগ্য ও খুনি হিসেবে আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করছে, যা জনগণ অনেক কিছু জানতে পারছে না।’রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এলডিপির এ ইফতার মাহফিলে যোগ দেন খালেদা জিয়া।

1436331867_78066

 

ইফতার-পূর্ব মাহফিলে তিনি এসব কথা বলেন।এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর প্রতীকের সভাপতিত্বে মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন―এলডিপি মহাসচিব ড. রেজোয়ান আহমেদ, জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, জাতীয় গণতানন্ত্রিক পার্টির (জাগপা) শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, খেলাফত মজলিসের নায়েবে আমির মজিবুর রহমান পেশওয়ারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আমমেদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবীব লিংকন প্রমুখ।

 

বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন―আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল হালিম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে