,

২৬ জুন মেট্রোরেল নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৬ জুন মেট্রোরেল ও বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৬ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা করবেন। একইদিন প্রধানমন্ত্রী বিআরটি প্রকল্পের নির্মাণ কাজের শুভ সূচনা করবেন। এ সূচনার মধ্য দিয়ে মেট্রোরেল প্রকল্পটি নতুন গতি পাবে এবং নির্দিষ্ট শিডিউল অনুযায়ী চলমান কাজ এগিয়ে যাবে।

Rael1466067282

মেট্রোরেল প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ ইতিমধ্যে শেষ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন স্বপ্নের এই প্রকল্পকাজের বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২০ সালের মধ্যে উত্তরা থেকে মতিঝিলের শাপলা পর্যন্ত মেট্রোরেলের রুট-৬ এর নির্মাণ কাজ শেষ হবে।

 

জাইকা-বাংলাদেশ যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে ২০ কি.মি. দীর্ঘ মেট্টোরেল প্রকল্প। প্রায় ২২ হাজার কোটি টাকার এ প্রকল্পে জাইকা সহায়তা দিচ্ছে প্রায় ১৬ হাজার ৬০০ কোটি টাকা। মেট্রোরেলের রুট হবে সম্পূর্ণ এলিভেটেড। থাকবে ১৬টি স্টেশন। প্রতি ঘণ্টায় উভয়দিকে ৬০ হাজার যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে এ রুটে।

মেট্রোরেল-৬ এর রুট উত্তরা তৃতীয় পর্যায় থেকে শুরু হয়ে শাপলা চত্বর পর্যন্ত।এই রুটের সর্বশেষ অবস্থা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এই রুটের নির্মাণ কাজের বাস্তবায়ন শুরু হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের আটটি প্যাকেজের মধ্যে ছয়টির দরপত্র আহ্বান কাজ শেষ হয়েছে। একটি প্যাকেজের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল রুট-৬ এর পাশাপাশি এই প্রকল্পে আরো দুটি রুট নির্মাণের প্রস্তুতি আমরা শুরু করেছি। রুট-১ ও ‍রুট-৫। মেট্টোরুট-১ গাজীপুর থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত ৪২ কি.মি. দীর্ঘ। প্রথম পর্যায়ে এয়ারপোর্ট হতে কমলাপুর এবং খিলক্ষেত হতে পূর্বাচল পর্যন্ত প্রায় ২৭ কি.মি. এর কাজ করা হবে। এর মধ্যে প্রায় ১০ কি.মি. হবে আন্ডারগ্রাউন্ড।

‘মহানগরীর পূর্ব-পশ্চিমে সংযোগ বাড়াতে চূড়ান্ত করা হয়েছে মেট্রোরেল-৫ এর রুট। এ রুটটি নারায়ণগঞ্জের ভুলতা হতে গাবতলী পর্যন্ত ৩৫ কি.মি. দীর্ঘ। প্রাথমিক পর্যায়ে ভাটারা হতে গাবতলী-হেমায়েতপুর পর্যন্ত প্রায় ১৭ কি.মি. কাজ করা হবে। এর মধ্যে ৬ কি.মি. আন্ডারগ্রাউন্ড। ইতিমধ্যে জাইকা মেট্রোরেল রুট-১ ও রুট-৫ নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে’, বলেন সেতুমন্ত্রী।

২০১২ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) মেট্রোরেল প্রকল্প অনুমোদন হয়। বাস্তবায়নাধীন মেট্রোরেল লাইন-৬ এর আওতায় উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেইট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে। সময় লাগবে ৪০ মিনিটেরও কম। এ প্রকল্পের ১৬টি স্টেশন থাকবে উত্তরা (উত্তর), উত্তরা (সেন্টার), উত্তরা (দক্ষিণ), পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০ নম্বর, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক মোড়ে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে