,

সাহারা মরুভূমি থেকে ৩৪টি মৃতদেহ উদ্ধার

 

আন্তর্জাতিক ডেস্ক :সাহারা মরুভূমিতে আলজেরিয়ার সীমান্তের কাছে ২০ শিশুসহ ৩৪ অভিবাসীর মৃতদেহ পাওয়া গেছে বলে নাইজার জানিয়েছে। মরুভূমির শহর আসামাক্কার কাছে সেগুলো খুঁজে পাওয়া গেছে বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

1466060113.

নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী বাজৌম মোহম্মদ বলেছেন, মানবপাচারকারীদের দ্বারা পরিত্যক্ত হওয়ার পর তারা পানি পিপাসায় ভুগে মারা যান। তিনি আরো জানিয়েছেন, মৃতদের মধ্যে নয়জন নারী ও পাঁচজন পুরুষ। বাকি কুড়িটিই শিশু। ৬ থেকে ১২ জুনের মধ্যে তারা মারা গেছে বলেও তিনি জানিয়েছেন। এদের মধ্যে দুটি মৃতদেহকে নাইরেজিয়ার নাগরিক বলে সনাক্ত করা হয়েছে। তবে বাকিরা কোন দেশের নাগরিক সেটি জানা যায়নি।

 

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) মতে, গত বছর এক লাখ ২০ হাজার অভিবাসী নাইজারের উষর উত্তরাঞ্চল আগাদেজ অতিক্রম করেছে। সম্প্রতি যে হাজার হাজার অবৈধ অভিবাসী আলজেরিয়ায় গমন করেছে এদের প্রধান রুট ছিল মালি ও নাইজার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা