,

গাড়ির টায়ারের দাম ৫ কোটি টাকা!

 

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সম্প্রতি প্রায় ৫ কোটি টাকায় একটি অভিজাত গাড়ির এক সেট টায়ার বিক্রি হয়েছে। বিশ্বে এর আগে অত দামে টায়ার বিক্রির ঘটনা ঘটেনি। ফলে ওই টায়ার চারটি ইতিমধ্যেই বিশ্বের সবচাইতে মূল্যবান টায়ার হিসেবে গিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে।

2016_06_16_14_49_43_7Tsw6Cl7VhC2HyDkotg8eFuHnEaFG1_original

 

আপনারা হয়ত ভাবছেন, রাবার দিয়ে তৈরি টায়ারের অত দাম কেন হবে, এগুলো কি সেনা দিয়ে তৈরি? আসলেও তাই! এর মূল উপাদান রাবার হলেও এগুলো ছিল গোল্ড প্লেটেড। শুধু কি তাই! এগুলো সুসজ্জিত করা হয়েছিল মূল্যবান হীরা দিয়ে। টায়ারে ব্যবহৃত হীরাগুলো আবার আনা হয়েছিল ইতালির নামি জুয়েলারি দোকান থেকে। আর ব্যতিক্রমী এই টায়ার চারটি তৈরি করেছিল দুবাইয়ের ‘জেড টায়ার্স’ কোম্পানি।

 

 

দুবাইয়ের এক বাণিজ্য মেলায় এগুলো বিক্রি হয়েছে ৬ লাখ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যেগুলোর দাম ৪ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৮৭০ টাকা। টায়ার বিক্রির সমুদয় অর্থ ‘জেনিসেস ফাউন্ডেশন’ নামের দাতব্য সংস্থাকে দান করা হবে। এই সংস্থাটি বিশ্ব জুড়ে শিক্ষার জন্য কাজ করে থাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা