,

জ্যান্ত পুড়িয়ে মারা হলো ৫০ কুকুরকে

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের চেন্নাইয়ের ৫০ কিমি দূরবর্তী মেলমারুভাথুরের খিজামপুর গ্রামে কমপক্ষে ৫০টি রাস্তার কুকুরকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে গ্রামবাসী। কুকুরগুলোকে প্রথমে খাবারের সাথে কীটনাশক জাতীয় পদার্থ মিশিয়ে খাইয়ে অজ্ঞান করা হয়, তারপর গায়ে আগুন ধরিয়ে মারা হয়।পুলিশ জানিয়েছে, ভেড়ার পালে আক্রমণ করায় প্রতিহিংসা পরায়ণ হয়ে গ্রামের অল্প কয়েকজন মানুষ কুকুরগুলোকে পুড়িয়েছে। ঘটনার পরপর একজন গ্রামবাসী প্রাণী অধিকার কর্মী পি অশথকে খবর দিলে প্রায় ৪ দিন পরে ঘটনা জানাজানি হয়।

 

2016_06_16_17_34_49_Yi2fAC3NlVOIxKpVIYUuYlsqgweNFS_original

অশথের অভিযোগের উপর ভিত্তি করে মেলমারুভাথুর পুলিশ গ্রামের বেশ কয়েকজন জড়িতদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে। পুলিশের বক্তব্য মতে, অভিযুক্তরা দাবি করেছে ভেড়ার পালে হামলা চালিয়ে বেশ কয়েকটি ভেড়াকে আহত করেছে স্থানীয় রাস্তার কুকুর। অনেক ভেড়া কুকুরের কামড়ে পরবর্তীতে মারা গেছে।

যদিও অশথ টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, কুকুর পোড়ানোর ঘটনায় কোন ভেড়া কিংবা ছাগলের হামলার ঘটনা জানা যায় নি।তিনি আর বলেন, তিনি যখন প্রথম এই ঘটনার সত্যতা জানতে যান তখন গ্রামের মাতব্বররা ব্যাপারটা অস্বীকার করে। কিন্তু তার কাছে প্রমাণ রয়েছে যে কমপক্ষে ৫০টি কুকুর জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। তিনি আধপোড়া অনেক কুকুরের দেহ উদ্ধার করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে