,

একাদশে ভর্তির তালিকা প্রকাশ: প্রথম মেধাতালিকায় ভর্তি ১৮-২২ জুন

 

নিজস্ব প্রতিবেদক : ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ভিত্তিতে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট উত্তীর্ণ শিক্ষার্থী ছিল ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন। এর মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিল ১৩ লাখ এক হাজার ৯৯ জন।

admin20160525080043_131878

 

উত্তীর্ণ হয়েও আবেদন করেনি এক লাখ ৫৪ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী। এবার মোট ভর্তিযোগ্য কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নয় হাজার ৮৫ টি। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী আবেদন করেনি। এর মধ্যে ৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ১০টি মাদ্রাসা ও দুটি কলেজ রয়েছে।এবারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট আসন আছে ২১ লাখ ১৪ হাজার ২৫৬ টি।

 

 

নীতিমালা অনুযায়ী, ১৮ থেকে ২২ জুনের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে। তবে অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিতদের ভর্তি ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত হবে। বিলম্ব ফিসহ ভর্তি হওয়া যাবে ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত। একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে।আবেদনকারী শিক্ষার্থীরা মোবাইল ফোনের খুদে বার্তার (এসএমএস) পাশাপাশি www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে এই ফল জানতে পারবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা