,

সোনার দাম বাড়লো ভরিতে ১২২৫ টাকা

 
নিজস্ব প্রতিবেদক :আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনার দাম আবারো বাড়ানো হয়েছে। যা ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।আগামী শনিবার থেকে নতুন এই দর কার্যকর হবে।বৃহস্পতিবার দুপুরে জুয়েলার্স সমিতি দাম বৃদ্ধির এ বিষয়টি জানিয়েছে। সর্বশেষ গত মাসে প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ৫১৭ টাকা কমায় সমিতি।

1453306616861

 

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ক্যারেট সোনা ৪৭ হাজার ১২৩টাকা, ২১ ক্যারেট ৪৫হাজার ২৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৬০৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৮ টাকা।

 

 

এদিকে আগামীকাল শুক্রবার পর্যন্ত সারা দেশের জুয়েলার্সে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৮টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩৭ হাজার ৬১৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ১২৮ টাকায় বিক্রি হবে। দাম বৃদ্ধির কারণে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ২২৫টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৭০০ টাকা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে রুপার ভরি ১ হাজার ১০৯ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৬৭ টাকা হবে। এ ক্ষেত্রে বৃদ্ধি পাবে ভরিতে ৫৮ টাকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা