,

এসপির স্ত্রী হত্যায় গ্রেফতারকৃত রবিন-গুন্নু জড়িত কি না নিশ্চিত নয় পুলিশ

 
নিজস্ব প্রতিবেদক : এসপি বাবুল আক্তারের সহধর্মিণী মাহমুদা খানম মিতু হত্যার কূলকিনারা করতে পারছে না পুলিশ। চাঞ্চল্যকর মিতু হত্যার রহস্য উদ্ধারে পুলিশের একাধিক কমিটি গঠন, তদন্ত কর্মকর্তা পরিবর্তন, সন্দেহভাজন গ্রেফতার মাজারের খাদেম গুন্নু ও কারাগারে বন্দি জেএমবি সদস্য বুলবুল এবং আটক শাহ জামান রবিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এই হত্যাকাণ্ডের তেমন কোন তথ্য উদ্ধার করতে পারছে না পুলিশ।

image-17494

 

আজ বৃহস্পতিবার দুপুরে সিএমপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কমিশনার ইকবাল বাহার সাংবাদিকদের বলেন, ‘আটক আবু নছর গুন্নু ও রবিন মিতু খুনের ঘটনায় ও জড়িত কি না আমরা এখনো তা পুরোপুরি নিশ্চিত হতে পারেনি।’ ‘তাদের ৭ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও ৪ দিন তারা পুলিশের হেফাজতে থাকবে। এ ঘটনায় তাদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে কোনো তথ্য পাওয়া গেলে তা সংবাদ মাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি। আর এই হত্যাকাণ্ডের অনেক কিছু আমাদের হাতে আছে সেগুলো মেলানো হচ্ছে’ বলে জানান তিনি।

 

 

মিতু হত্যার তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে স্বীকার করে করে সিএমপি কমিশনার বলেন, ‘আমাদের হাতে সম্ভাব্য যত অপশন আছে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। কোনো অপশন আমরা খালি রাখছি না। তদন্ত কাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে।’ তদন্তে জনসাধারণর সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘জনসাধারণের প্রতি বলব, আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন।

সূত্র জানায়, কারাগার থেকে পাঠানো জঙ্গিদের একটি চিঠির সূত্র ধরে কারাবন্দি জেএমবি সদস্য বুলবুলকে পুলিশ বাকলিয়া থানার একটি মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আর একই সময়ে মিতু হত্যার সন্দেহভাজন গ্রেফতারকৃত আসামি মাজারের খাদেম আবু নছর গুন্নুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ১২ জুন দুজনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে সন্দেহভাজন মূল খুনি হিসেবে শাহ জামান রবিনকে ১১ জুন রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শীতলঝর্ণা আবাসিক এলাকা থেকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা