,

গণগ্রেফতার বন্ধে উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা বিএনপির

 
নিজস্ব প্রতিবেদক : জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেফতার ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে উচ্চতর আদালতের হস্তক্ষেপ কামনা করেছে জাতীয়তাবাদী দল-বিএনপি।এ লক্ষ্যে সুয়োমুটো রুল জারি করতে উচ্চতর আদালতকে বিনীত অনুরোধও জানিয়েছে দলটি। যাতে করে দেশবাসী এই পবিত্র রমজান মাসে ভয় ও ত্রাসের বিভীষিকা থেকে পরিত্রাণ লাভ করে।

index_131904

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আদালতকে এই অনুরোধ জানান।

রিজভী বলেন, দেশব্যাপী ভোটারবিহীন সরকার জনগণের ওপর চালাচ্ছে পাশবিক আক্রমণ। এখন যেভাবে ব্যাপক গণগ্রেফতার ও নির্বিচারে বিচারবহির্ভূত হত্যালীলা চলছে, তাতে একাত্তরের ভয়াল পঁচিশে মার্চের রাত থেকে শুরু হওয়া অপারেশন সার্চলাইটের কথাই স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, গত ছয়দিনে পরিচালিত সাঁড়াশি অভিযানে ১৫ হাজারের অধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ২ হাজার ৬শ ৮২জনের মতো নেতাকর্মী রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, পবিত্র রমজান মাসেও সরকার দয়া-মায়া, মানবতা, আইন-কানুন এবং সুপ্রিম কোর্টের নির্দেশনাসহ সবকিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্যই নির্বিচারে গণগ্রেফতারের নামে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। কেন সরকার এই হিংসাশ্রয়ী গণগ্রেফতার ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করবে না এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে না, সে বিষয়ে সুয়োমুটো রুল জারি করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে মহামান্য উচ্চতর আদালতকে বিনীত অনুরোধ জানাচ্ছি। যাতে দেশবাসী এই পবিত্র রমজান মাসে ভয় ও ত্রাসের বিভীষিকা থেকে পরিত্রাণ লাভ করে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সম্পাদক কাজী রফিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা