,

বাংলাদেশ ভারতের লেজুরবৃত্তিও করেনা -ব্রাহ্মণবাড়িয়ায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

dddআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥ নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, একটি গোষ্ঠি বলে থাকে আমরা নাকি ভারত ঘেষা। কিন্তু বাংলাদেশ কোন দেশের লেজুরবৃত্তি করেনা। বাংলাদেশ ভারতের লেজুরবৃত্তিও করেনা। যারা আমাদের এসব কথা বলে তারাই বিভিন্ন সময় ভারতের লেজুরবৃত্তি করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দরে ভারতের সাথে নৌ ট্রানশিপমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌ ট্রানশিপমেন্টের ফলে ট্রাক মালিক শ্রমিক এবং জাহাজ মালিকরা লাভবান হবেন। সরকার রাজস্য পাবে। বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বর্তমানে নির্ধারিত ফ্রি ছাড়াও আরো অনেক ফ্রি নতুন করে পাওয়া যাবে। ফলে এখন যে শুল্ক ১৯২ টাকা সেটা হয়তো একসময় ৮ শ টাকা ছাড়িয়ে যাবে।
মন্ত্রী বলেন, পদ্মা এবং পায়ড়া বাংলাদেশের উন্নয়নের ধারায় নতুন দিগন্ত সুচিত হবে। এসব উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি জামায়াত নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিশ্বমানবতার মহাশত্রু, বিশ্বের অন্যতম ঘৃন্য গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে হাত মিলিয়েছে। খালেদা জিয়া শেখ হাসিনাকে ক্ষমতাচুত্য করতে প্রয়োজনে নবীর দুশমন ইবলিশের সাথেও হাত মেলাতে পারেন। নানা নামে বিএনপি জামাত দেশের সাধারণ মানুষকে হত্যা করে চলেছেন। আর খালেদা জিয়া জঙ্গিদের আড়াল করতে এসব হত্যাকান্ডা আওয়ামীলীগের ঘাড়ে চাপাতে চাইছেন। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে। পরে দুপুর সোয়া একটার দিকে মন্ত্রী অতিথিদের নিয়ে ফিতা কেটে শুল্কযুক্ত নৌ ট্রানশিপমেন্ট এর মালামাল খালাসের কাজ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড.মসিউর রহমান বলেন, দুদেশের জনগণের সুবিধার জন্যই আদান প্রদানটা জরুরি। এতে দুদেশের জনগণই লাভবান হবে। ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা তার বক্তব্যে বলেন, এটি দুদেশের জন্য একটি ঐতিহাসিক মুহুর্ত, আমাদের স্বপ্ন আজ স্বত্তি হয়েছে। এসময় তিনি নিজেদের ভূখন্ড ব্যবহারের জন্য দেয়ায় বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্যে বিআইডবি¬উটিএ এর চেয়ারম্যান কমোডোর মোজাম্মেল হক বলেন, নিয়মিত নৌ ট্রানজিটের ফলে বাংলাদেশও লাভবান হবে। মালামাল পরিবহনে বাংলাদেশ ও ভারত দুদেশের জাহাজই ব্যবহার করা হবে। প্রথম চালান নিয়ে আসা জাহাজটিও বাংলাদেশী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সরাইল আশুগঞ্জ এলাকার সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জাতীয় রাজস্য বোর্ডের চেয়ারম্যান মো.নজিবুর রহমান, বিআইডবি¬উটিএ এর চেয়ারম্যান কমোডোর মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা প্রশাসক ড. মোশাররফ হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব অশোক মাধব রায়।
ভারত বাংলাদেশে নৌ প্রটোকল চুক্তির আওতায় ট্রান্সশিপমেন্টের এক হাজার টন স্টিল সিট নিয়ে বুধবার বিকেলে আশুগঞ্জ নৌবন্দরে পৌছে এমভি নিউটেক-৬ নামক একটি কার্গো জাহাজ। আগামীকাল শনিবার এসব পণ্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা