,

রামকৃষ্ণ মিশনে চিঠিতে হত্যার হুমকি

rum-pic_131831রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্ম প্রচার নিষেধ করে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এই চিঠি রামকৃষ্ণ মিশনে আসে। এ ঘটনায় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিহাদুল ইসলাম বলেন, রামকৃষ্ণ মিশনের সবাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠির ওপরের অংশে কম্পিউটার টাইপে লেখা ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর’। প্রেরকের নাম এ বি সিদ্দিক। চিঠিতে উল্লেখ রয়েছে, ‘তোমরা হিন্দু। বাংলাদেশ একটি ইসলামি রাষ্ট্র, এ দেশে ধর্ম প্রচার করতে পারবে না। তোমরা ভারতে যাও। না হলে তোমাদের কুপিয়ে হত্যা করা হবে।’
এ ঘটনা পর রামকৃষ্ণ মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

 

প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা