,

ভারতের সাথে নৌ ট্রানজিট শুরু আজ

Transhipmentবাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল চুক্তির আওতায় আনুষ্ঠানিক ট্রান্সশিপমেন্ট শুরু হচ্ছে আজ। আশুগঞ্জ নৌবন্দর দিয়ে ভারতের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চালু হচ্ছে।এরই মধ্যে এক হাজার টন স্টিল সিট নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছেছে এমভি নিউটেক-ছয় নামে ভারতের একটি কার্গো জাহাজ। গত ৩ জুন ভারত থেকে রওয়ানা হওয়া এ কার্গো জাহাজটি বুধবার বিকেলে আশুগঞ্জে পৌঁছায়। আজ প্রথমবারের মতো শুল্ক দেওয়ার মাধ্যমে জাহাজে থাকা পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছানোর কথা রয়েছে।

সকাল সাড়ে ১০টায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ট্রান্সশিপমেন্টের এ চালান আশুগঞ্জ নৌবন্দরে খালাস করা হবে। পরে ওই পণ্য সেখান থেকে সড়ক পথে আখাউড়া হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে পৌঁছানো হবে।

ট্রান্সশিপমেন্টের এ পণ্য থেকে বিভিন্ন শুল্কের পাশাপাশি নির্ধারিত ফি পাবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা