,

অপহরণের একবছর পর নদীর তলদেশ থেকে ব্যবসায়ীর কংকাল উদ্ধার

 
নিজস্ব প্রতিবেদক : অপহরণের প্রায় একবছর পর কুষ্টিয়ার একজন ইটের ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপি নেতার কংকাল উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়ার কুমারখালির চাপড়া ইউনিয়ন বিএনপি নেতা ও ইটের ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজ গতবছরের জুন মাসে নিখোঁজ হন।
সেই মামলায় গ্রেপ্তার একজনের স্বীকারোক্তি অনুযায়ী,বুধবার রাতে কুমারখালি থানার মীর মোশাররফ হোসেন সেতু সংলগ্ন গড়াই নদীর তলদেশের বালি সরিয়ে তার কংকালের কিছু অংশ উদ্ধার করা হয়।

kustia1_107380
কুমারখালি থানার ওসি জিয়াউর রহমান জানান, মিরাজুল ইসলাম অপহরণের পর যে মামলাটি হয়, তারই একজন আসামি সলেমানের জবানবন্দির ভিত্তিতে বুধবার রাতে গড়াই নদীর তলদেশ থেকে কংকালের কিছু অংশ উদ্ধার করা হয়।
তবে আরো নিশ্চিত হতে প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হতে পারে বলে তিনি জানান।

 
পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের ৪ জুন রাতে স্থানীয় বটতলা বাজারে আসার পর থেকেই মিরাজুল ইসলামের আর কোন খোঁজ পাওয়া যায়নি। পরের দিন তার স্ত্রী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়রি করেন। সেটাই মামলায় রূপান্তরিত হয়। পুলিশ ওই মামলায় ৭জনকে গ্রেপ্তার করে।
মিরাজুল ইসলাম কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির একজন নেতা ছিলেন।
ব্যবসা আর নির্বাচন করা নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় কয়েকজন নেতার সঙ্গে বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা