,

পাবনায় খ্রিস্টান ব্যবসায়ীকে হত্যা চেষ্টার আসামি গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক : জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা খ্রিস্টানপল্লীর ব্যবসায়ী রনজিত রোজারিওকে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাদশা জেলার চাটমোহর উপজেলার নেংড়ি রামকৃষ্ণপুরের মৃত আবেদ আলীর ছেলে।

2016_06_16_10_35_24_OklD1zpo5hsnusA8OzQoOcFJRBvfe5_original

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, গত রাতে (বুধবার) ঢাকায় একটি চায়ের দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বাদশা ওই মামলার প্রধান আসামি। আজ (বৃহস্পতিবার) আদালতে সোর্পদের পর রিমাণ্ড আবেদন করা হবে।

প্রসঙ্গত, ২৯ মে রোববার রাত ১০টার দিকে চাটমোহরের ফৈলজানা খ্রিস্টানপল্লীর ব্যবসায়ী রনজিত রোজারিও এর ওপর সশস্ত্র হামলা করে বাদশাসহ তার অপর সহযোগীরা। রনজিত ওই পল্লীর মৃত জজ রোজারিও ছেলে। পেশায় তিনি ক্ষুদ্র সার ব্যবসায়ী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা