,

এবার আত্মহত্যা করলেন মডেল সিনহা রাজ

 

বিনোদন ডেস্ক :মডেল সাবিরার পর এবার আত্মহত্যা করেছেন মডেল সিনহা রাজ। মঙ্গলবার রাত ১২টায় নিজ বাড়িতে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন তিনি। জানা যায়, স্বামী অভিনেতা ও পরিচালক অভিজিৎ অভির সঙ্গে আর্থিক টানাপোড়েনের জের ধরে সৃষ্ট মনোমালিন্যের ফলেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি।

12512578_1986761804882412_321666067052757413_n

 

জানা যায়, মঙ্গলবার রাত ১২টার পরে মহাখালীর দক্ষিণপাড়ার ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিনহাকে দেখতে পেয়ে অভিজিৎ ও প্রতিবেশীরা উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পুলিশ অভিজিৎ অভিকে গ্রেপ্তার করেছে। এ প্রসঙ্গে সিনহার বাবা সাবেক পুলিশ সুপার মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, ‘দুই বছর আগে তাদের বিয়ে হয়। অভি ছিল মূলত কর্মহীন। যৌতুকের জন্য সিনহাকে মারধর করতো সে। এ কারণেই এ ঘটনা ঘটেছে।’

এ ঘটনায় স্বামী অভিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জের ধরে আত্মহত্যা করেছিলেন মডেল সাবিরা হোসাইন। এ ঘটনার রেশ না কাটতেই আত্মহত্যা করলেন উঠতি এ মডেল। তিনি ২০১৪ সালে ভিট মডেল প্রতিযোগী ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা