,

শিক্ষককে হামলায় জঙ্গিরা থাকতে পারে : অধ্যক্ষ

photo-1466010931নিউজ ডেস্ক : মাদারীপুরে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক হামলার ঘটনায় জঙ্গিরা জড়িত থাকতে পারে আশঙ্কা করেছেন কলেজটির অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল।

আজ বুধবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক রিপন চক্রবর্তীকে দেখতে গিয়ে অধ্যক্ষ এ আশঙ্কা করেন।

অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল জানান, ওই শিক্ষকের অবস্থা গুরুতর। কোনো জঙ্গি সংগঠনের সদস্যরা তার ওপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে আটক যুবক তার নাম প্রিন্স সাইফুল্লাহ এবং তিনি ঢাকার উত্তরার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন। তার বাবা গোলাম সাইফুল্লাহ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। পরিবারসহ তিনি উত্তরায় থাকেন। তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আটক প্রিন্স সাইফুল্লাহকে মাদারীপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা বলেন, রিপন চক্রবর্তী এখন আশঙ্কামুক্ত। তাঁকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ বিকেল ৫টায় কলেজের পাশে নিজ ঘরে রিপন চক্রবর্তীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এরপর পালানোর সময় প্রিন্স সাইফুল্লাহকে আটক করে স্থানীয় লোকজন। গণিত বিভাগের শিক্ষক রিপন চক্রবর্তী কলেজের পেছনে একটি বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন দুর্বৃত্ত রিপনের ঘরের দরজায় নক করে। তিনি দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা তাকে এলোপোথাড়ি কোপাতে থাকে। এ সময় ওই শিক্ষকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া দিয়ে তিন হামলাকারীর একজনকে আটক করে পুলিশে দেয়।

শিক্ষককে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা