,

না.গঞ্জে সড়ক দুর্ঘটনায় এসআইসহ নিহত ৫

Road_accident._._._নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। বুধবার পৃথক সময়ে কাঁচপুরে এসব দুর্ঘটনা ঘটে।

রাত ৮টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পাশে সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে বাসচাপায় এসআই কামরুল ইসলামসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২০ জন। এর মধ্যে পুলিশের এসআই কামরুল ইসলাম, পথচারী আলী আহম্মেদের (৫০) পরিচয় জানা গেছে।

অপরদিকে, সোনারগাঁ উপজেলায় ট্যাংক-লরির চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মা সোমা আক্তার (২২) ও তার মেয়ে নুসরাত।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা