,

সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধের দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক : সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সব সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারি দলের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।বুধবার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

 

1462290322

এমপি ধীরেন্দ্র দেবনাথ বলেন, ‘এখন কিছু ঘটলেই সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়। মন্দির-গির্জায় হামলা করা হয়। যখনই নির্বাচন আসে, তখনই প্রথমে হামলা হয় সংখ্যালঘুদের ওপর। এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো দিনই নষ্ট করতে দিতে পারি না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অর্থ ভয়ানক, এটা আমাদের সবাইকে বুঝতে হবে।’

ধীরেন্দ্র দেবনাথ আরও বলেন, ‘পাকিস্তান আমল থেকে বারবার সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এ দেশের সংখ্যালঘু হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানদের ওপর চরম আক্রমণ করা হয়েছিল। তাদের কাফের ঘোষণা করে ধরে ধরে হত্যা করা হয়েছিল।’

জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল নয় মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে দুঃশাসনের মাত্রা ‘সুশাসন’ শব্দটাকে বুলিতে পরিণত করেছে। মেগা প্রকল্পগুলোতে মেগা লুটপাট হচ্ছে। অথচ অর্থমন্ত্রী কর বাড়িয়ে সমৃদ্ধির স্বপ্ন দেখছেন।

এ সময় বাজেট আলোচনায় আরও অংশ নেন- আওয়ামী লীগের তানভীর ইমাম, নুরুন্নবী চৌধুরী, মমতাজ বেগম, ফাতেমা তুজ জোহরা, উম্মে রাজিয়া কাজল, জাতীয় পার্টির মুনিম চৌধুরী, ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা