,

স্বামীর মৃত্যুদন্ড স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে

 

নিজস্ব প্রতিবেদক :যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে কেরোসিন তৈল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ফারুক সিকদারকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। আজ ঢাকার চার নন্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমদ এ রায় ঘোষণা করেন।

images

 

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নইমুল ইসলাম রিজভী সাংবাদিকদের জানান, পিরোজপুরের নাজিরপুর থানার ছইলাবুনিয়া এলাকার আব্দুর রহমান সিকদারের ছেলে ফারুক সিকদারকে রায় ঘোষণার আগে কারাগার থেকে আদালতে হাজির করানো হয়। রায় শুনে কাঠগড়ায় আসামি ফারুক হাউমাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন। রায় ঘোষণার পরে মৃত্যুপরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া রায়ে অর্থদন্ডের টাকা ভিকটিমের উত্তরাধিকারীগণকে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার আগে এ মামলায় ২৭ সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

 

 

 

মামলার নথি সূত্রে জানা গেছে, আসামি ফারুক সিকদারের সঙ্গে গাজীপুরের পলি আকতারের দেড় বছর আগে বিয়ে হয়। তারা রাজধানীর খিলগাঁও নন্দী পাড়ায় বসবাস করতেন। বিয়ের পর বিভিন্ন সময় যৌতুকের দাবিতে পলিকে মারধার করতেন আসামি ফারুক সিকদার। পরে ২০১৩ সালের ১৪ মার্চ আসামি ফারুক সিকদার যৌতুকের দাবিতে ভিকটিমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা সুরুজ মিয়া রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা