,

মাদারীপুরে প্রভাষককে কুপিয়ে হ্ত্যা চেষ্টা, যুবক আটক

 

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলে। তাকে আটক করে মাদারীপুর সদর থানায় রাখা হয়েছে। ওই শিক্ষককে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

+

 

পুলিশ জানায়, আটককৃত তার নাম জানিয়েছে গোলাম ফাইজুল্লাহ। তার পিতার নাম গোলাম ফারুক। বাড়ি চাপাই নবাবগঞ্জের দীঘিয়াপাড় গ্রামে।প্রত্যক্ষদর্শী সোবহান মুন্সী জানান, শিক্ষক রিপন চক্রবর্তী কলেজগেটে তার বাড়িতে একটি ছোট কক্ষে একা ভাড়া থাকতো। বিকেল সাড়ে ৪টার পর ৩ যুবক কক্ষটির দরজায় নক করে। এ সময় শিক্ষক দরজা খুলে ভেতরে ঢোকামাত্রই তারা কুপিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের চিৎকারে কলেজগেট এলাকার লোকজন দ্রুত এগিয়ে এসে এক যুবককে আটক করে।

 

 

পুলিশ ও সাংবাদিকদের কাছে আটককৃত ফাইজুল্লাহ জানিয়েছে যে, সে ঘটনার সাথে জড়িত অপর দুইজনের সাথে এসেছিল। এ বিষয়ে সে কিছু জানে না।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা উত্তম কুমার পাল জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।নাজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল বলেন, প্রাথমিকভাবে আক্রমণের ধরন দেখে জঙ্গি হামলার মত মনে হয়েছে। শিক্ষক রিপন চক্রবর্তীর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বিলুগ্রামে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা