বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী পণ্ডিতের সমকামী বিদ্বেষে ভিসা বাতিল হতে পারে 

 
আন্তর্জাতিক ডেস্ক :সমকামী বিদ্বেষী ব্রিটিশ ইসলামী নেতা ও পণ্ডিত ফারুখ সেকালসফারের ভিসা বাতিলের বিষয়টি জরুরি ভিত্তিতে পর্যালোচনা করছে অস্ট্রেলিয়া। গত মার্চ মাসে ঐ নেতা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো সফর করেছিলেন এবং তিনি মনে করেন, ‘মৃত্যুই সমকামীদের আদর্শ শাস্তি’।জ্যেষ্ঠ শিয়া নেতা ফারুখ বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি সিডনির একটি ইসলামিক সেন্টারে পবিত্র রমজান মাস জুড়ে আত্মিকতা নিয়ে লেকচার দেবেন।

2016_06_15_17_58_58_k8Ob58GMdvtQnngGnWLK4sasGgCZIB_original

 

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি লেকচারে ফারুখ বলেছিলেন, ইসলামী সমাজে সমকামীদের মৃত্যুদণ্ড দেয়া উচিত। ইসলামের দৃষ্টিতে এতে কোন লজ্জা বা অপরাধবোধ নেই।তিনি আরও বলেছিলেন, ‘মানুষের প্রতি আমাদের সমবেদনা থাকতে হবে। কিন্তু সমকামীরা আমাদের সমাজ দূষিত করে ফেলছে। তাদের প্রতি সমবেদনা দেখানোর কিছু নেই। এদেরকে সমাজ থেকে দূর করতে হবে।’

 

 

তবে অরল্যান্ডোর একটি সমকামী নাইটক্লাবে গত রবিবার বন্দুক হামলা চালিয়ে ৪৯ জন মানুষ হত্যাকারী মার্কিন মুসলিম ওমর মতিনের সাথে এই নেতার যোগাযোগের কোন প্রমাণ এখনো পাওয়া যায় নি। এমনকি মতিন ফারুখের লেকচারে যোগ দিয়েছিলেন কিনা সেটাও জানা যায় নি।

মার্কিন ইতিহাসের ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে গণ্য ঐ অরল্যান্ডো হত্যাকাণ্ডের পর ফারুখ নিন্দা জানিয়ে বলেছেন, এই বর্বরোচিত এই সন্ত্রাসী হামলা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। কিন্তু সমকামীদের প্রতি তার তীব্র ঘৃণা ও বিদ্বেষ অনেক পুরনো। যে কারণে তার উপর নজরদারি চলছে।

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, অস্ট্রেলিয়াতে যারা ঘৃণা নিয়ে আসবে তাদেরকে কোনভাবেই গ্রাহ্য করা হবে না। ফারুখের ভিসা বাতিল করা হবে কিনা সেটা পর্যালোচনা করছে তার সরকার।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত