,

কৃষি ঋণের সুদ সর্বোচ্চ ১০ শতাংশ

 

নিজস্ব প্রতিবেদক : কৃষি ও পল্লী ঋণের সুদের ঊর্ধ্বসীমা ১১ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

 

11_131785

সম্প্রতি আমানত ও ঋণের সুদের হার কমে আসায় বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণের সুদে ঊর্ধ্বসীমা পুনঃনির্ধারণ করেছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।এর আগে ২০১৪ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে কৃষি ও পল্লী ঋণের সুদের ঊর্ধ্বসীমা ১১ শতাংশে নির্ধারণ করা হয়েছিল। তারও আগে এ হার ছিল ১৩ শতাংশ।

 

 

সম্প্রতি ব্যাংকিং খাতে আমানতের সুদহার কমেছে। যে কারণে ব্যাংকগুলো ঋণের সুদহারও কমিয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলে ব্যাংকিং আমানতের গড় সুদহার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯২ শতাংশ; আর ঋণের গড় সুদহার ছিল ১০ দশমিক ৭৮ শতাংশ।

রাষ্ট্রমালিকানাধীন বেশিরভাগ ব্যাংক অবশ্য ইতিমধ্যে কৃষি ঋণের সুদের হার ১০ শতাংশের মধ্যে নামিয়ে এনেছে। সোনালী, জনতা, রূপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংক ১০ শতাংশ হারে কৃষি ঋণ বিতরণ করছে। অগ্রণী ব্যাংক করছে ৮ শতাংশ হারে।

তবে কৃষি ঋণের জন্য বিশেষায়িত ব্যাংক কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১১ শতাংশ সুদে এ ঋণ বিতরণ করছে। এই দুই ব্যাংকই সবচেয়ে বেশি কৃষি ঋণ বিতরণ করে থাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা