,

‘শেখ হাসিনার আশীর্বাদেই দেশে জঙ্গিবাদের উত্থান’

 

 

নিজস্ব প্রতিবেদক : ‘শেখ হাসিনাকে ভোটারবিহীন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তার (শেখ হাসিনা) আশীর্বাদেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে।’ বর্তমান সরকারের আমলেই জঙ্গিবাদের ব্যাপক বিস্তৃতি ঘটেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

602

 

বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।সংবাদ তিনি বলেন, ব্লগার, বিদেশি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় ও তাদের পুরোহিত যাজকবৃন্দ, পীর, ঈমাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাউল সাধকদের হত্যায় বার বার প্রধানমন্ত্রী নিজের দায়িত্ব এড়িয়ে বিরোধী দলের দিকে সরাসরি ইঙ্গিত করেছেন। এখন পর্যন্ত জঙ্গিদের অদৃশ্য কার্যকলাপ শনাক্ত করা হয়নি।

 

 

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ঘোলা পানিতেই মাছ শিকার করতে চাচ্ছেন। আর সেজন্যই তিনি অন্যের ওপর দায় চাপিয়ে দিয়ে জঙ্গি তৎপরতার বিষয়ে মুখ ফিরিয়ে রাখেন। তবে এখন বাংলাদেশসহ পৃথিবীর সর্বত্র শেখ হাসিনার অপকৌশল সম্পর্কে ওয়াকিবহাল হয়ে গেছে। দেশব্যাপী গণগ্রেপ্তার এবং বন্দুক যুদ্ধের নামে মানুষ হত্যার কুটিল পরিকল্পনা এখন আর কারো কাছে অজানা নয়।পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে পুলিশের গ্রেপ্তার বাণিজ্যকে আরো রমরমা করার জন্যই অসহায় সাধারণ মানুষদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।তিনি আরো বলেন, দেশব্যাপী সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেপ্তার এবং বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যা মূলত মানুষের মনে জঙ্গিবাদ নিয়ে ঘন কুয়াশার সৃষ্টি করা, প্রকৃত অপরাধীকে ধরা নয়।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা