,

রমজানে ইসরায়েলের পানি বন্ধ, কষ্টে হাজারো ফিলিস্তিনি

 

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজানে ফিলিস্তিনিদের পানি সরবরাহ কমিয়ে দিয়ে কষ্টে ফেলেছে ইসরায়েলী কর্তৃপক্ষ। ইসরায়েলের জাতীয় পানি কোম্পানি ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিমতীরের বেশিরভাগ গুরুত্বপূর্ণ জায়গায় পর্যাপ্ত পানি সরবরাহ বন্ধ করে দেয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি পানির কষ্টে ভুগছে।ফিলিস্তিনি অঞ্চলগুলোতে পানি ও বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়া ইসরায়েলের পুরনো কৌশল। এর আগেই অনেকবার তারা এই কাজ করেছে। কিন্তু ইসলামের পবিত্র মাস রমজানে পানির কষ্ট রোজাদারদের জন্য সবচেয়ে ভয়াবহ কষ্ট।

2016_06_15_17_08_29_rwa6DHUhCCAuHeGlBK5MJDzwQE4q6P_original

 

মেকরট নামের যে কোম্পানি ফিলিস্তিনি শহর-গ্রামে নলের মাধ্যমে পানি সরবরাহ করতো তারা হঠাৎ করেই বেশ কয়েকটি গ্রাম ও শহরে পানি বন্ধ করে দিয়েছে।আয়মান রবি নামের ফিলিস্তিনি হাইড্রোলজি গ্রুপের পরিচালক আলজাজিরাকে জানিয়েছেন, অনেক জায়গাতে এমনকি ৪০ দিনেরও বেশি সময় ধরে পানি নেই। মানুষ পানিবাহী ট্রাক থেকে পানি কিনে কিংবা ঝর্নার মত প্রাকৃতিক উৎস থেকে পানি নিয়ে জীবনধারণ করছেন।

 

 

 

জাতিসংঘের মতে, প্রতিটি মানুষের প্রতিদিন কমপক্ষে সাড়ে ৭ লিটার পানি লাগে। কিন্তু তাপমাত্র যেখানে ৩৫ ডিগ্রীর উপরে সেখানে পানি লাগে আরও অনেক বেশি। ১৯৬৭ সালের পর থেকেই ইসরায়েলিরা ফিলিস্তিনি বসবাসরত পশ্চিমতীর ও গাজা স্ট্রিপে পানি সরবরাহ কমাতে শুরু করে। অথচ তারা নিজেরা ফিলিস্তিনিদের চেয়ে ৫ গুণ বেশি পানি ব্যবহার করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা