,

রাজনৈতিক কারণে কেউ গ্রেপ্তার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

kamal1নিজস্ব প্রতিবেদক : পুলিশের বিশেষ অভিযানে কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা বিভিন্ন মামলার ‍ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া জঙ্গি ও সন্ত্রাসী কাজে জড়িত এমন অনেককেও সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ অভিযানে যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সেই জন্য পুলিশকে নির্দেশনা দেয়া আছে। এছাড়া যাদেরকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়েছে, তাদেরকে আদালতের কাছে সোপর্দ করা হবে। আদালত তাদের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

পুলিশের চলমান সাঁড়াশি অভিযান সম্পর্কে রাজপথের বিরোধী দল বিএনপি দাবি করছে, রাজনৈতিক উদ্দেশ্যেই পুলিশের এই অভিযান। বিরোধী মতকে দমনের জন্যই তারা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ঈদ উপলক্ষ্যে পুলিশকে এ অভিযান ‘বকশিশ’ হিসেবে দেয়া হয়েছে।

বিএনপির এমন অভিযোগ সত্য নয় দাবি করে আসাদুজ্জামান বলেন, ‘আমার মনে হয় এসব সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মী। তানাহলে তাদের এমন অভিযোগ থাকতো না।’

চট্টগ্রামে এসপির স্ত্রী হত্যাকাণ্ডের অগ্রগতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহত মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় আমরা একজনকে ধরেছি। তিনি হত্যাকাণ্ডে অংশ নেয়া তিনজনের একজন বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা