,

৫টি ঘরোয়া উপায়ে দূর করুন শ্বাসনালীর প্রদাহ

21491-boroস্বাস্থ্য ডেস্ক : ব্রঙ্কাইটিসহল শ্বাসনালীর প্রদাহ। এটি নাক এবং ফুসফুসের মধ্যে যুক্ত করা নালীর ইনফেকশনের কারণে হয়ে থাকে। এই নালীটি শ্বসনতন্ত্র, শ্বাসকার্যে ব্যবহৃত অঙ্গ ও টিস্যুগুলোকে রক্ষা করে। যার কারণে এই নালী সংক্রমণ হলে ফুসফুসসহ অন্যান্য অঙ্গের ক্ষতি হতে পারে। প্রধানত ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে ব্রঙ্কাইটিস সৃষ্টি হয়ে থাকে। ওষুধ ছাড়াও ঘরোয়া কিছু উপায়ে এই সমস্যা সমাধান করা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক উপায়গুলো-

১। রসুনঃ-
তিনটি রসুনের কোয়া কুচি এক গ্লাস দুধে জ্বাল দিয়ে নিন। এই দুধটি রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন। রসুনের অ্যান্টি বায়োটিক এবং অ্যান্টি ভাইরাল উপাদান ব্রঙ্কাইটিস সারিয়ে তুলতে বেশ কার্যকর।

২। আদাঃ-
ঠান্ডা, সর্দি, কাশি দূর করতে আদার জুড়ি নেই। এর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ব্রঙ্কাইটিস সারিয়ে তুলতে সাহায্য করে। এক কাপ গরম পানিতে আধা চামচ আদা কুচি, দারুচিনি গুঁড়ো এবং লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এটি কিছুদিন পান করুন। এটি দিনে দুইবার পান করুন।

৩। হলুদঃ-
এক গ্লাস দুধে এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে জ্বাল দিন। এটি দিনে দুই অথবা তিনবার খালি পেটে পান করুন। এটি গলব্লাডার পাথর, পেটের সমস্যা অথবা জন্ডিসে আক্রান্ত রোগীরা খাওয়া থেকে বিরত থাকবেন।

৪। তেজপাতাঃ-
এক কাপ পানিতে কয়েকটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিন। এটি জ্বাল হয়ে আসলে নামিয়ে ফেলুন। এটি দিনে দুইবার পান করুন। এটি বুকের কফ দূর করে দেবে।

৫। পেঁয়াজের রসঃ-
প্রতিদিন খালি পেটে এক চা চামচ পেঁয়াজে রস খাওয়ার অভ্যাস করুন। পেঁয়াজের রস শ্লেষ্মা এবং কফ দ্রবীভূত করে ব্রঙ্কাইটিস সারিয়ে তুলতে সাহায্য করে। এছাড়া সালাদ এবং রান্নায় কাঁচা পেঁয়াজ যুক্ত করতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা