,

কথা বলল লিটন দাসের ব্যাট

Liton-Dasস্পোর্টস ডেস্ক : অনেক প্রতিশ্রুতি নিয়েই লিটন দাস ২০১৫ সালে ডাক পেয়েছিলেন জাতীয় দলে। দু-একটি ঝলক ছাড়া সেখানে বলার মতো তেমন কিছু ছিল না তাঁর ব্যাটে।

গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর জাতীয় দল থেকে বাদই পড়ে যান এই উইকেটকিপার-ব্যাটসম্যান। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটেও নিস্তব্ধই ছিল তাঁর ব্যাট। গত ডিসেম্বরের বিপিএল থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)—ব্যাট হাতে কিছুই করতে পারছিলেন না তিনি। আজ বিকেএসপিতে দারুণ গুরুত্বপূর্ণ সময়ই জ্বলে উঠল তাঁর ব্যাট। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে আবাহনীর লিটনের ব্যাট থেকে আজ এসেছে ১৩৯ রানের দুর্দান্ত এক ইনিংস।

ডিপিএলে সর্বশেষ ইনিংসটিতেই ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন লিটন। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৪৮ রান করেছিলেন তিনি। কিন্তু আজ মোহামেডানের বিপক্ষে খেললেন অনন্য–অসাধারণ এক ইনিংস। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর দ্বিতীয় শতক।তাঁর এই সেঞ্চুরিতে মোহামেডানের বিপক্ষে বিশাল সংগ্রহের পথে রয়েছে আবাহনী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা