,

এখন জঙ্গিবাদ ধ্বংস করার সময়, ইতিহাস চর্চা নয়

enu_16280_1465969905নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় বিশেষ কোনো একটি দলকে দায়ী করা ইতিহাসসম্মত বক্তব্য নয় বলে মন্তব্য করেছেন জাসদ (একাংশের) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তার মতে, এখন ইতিহাস চর্চা নয়, জঙ্গিবাদ ধ্বংস করার সময়।

বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালায় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জাসদকে উদ্দেশ্য করে বলেন, ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন একটি সফল মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চালিয়েছে। এরা যদি বঙ্গবন্ধু হত্যার পরিবেশ সৃষ্টি না করত তাহলে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি ভিন্ন বাংলাদেশ দেখত। সব সময় লক্ষ রাখবেন হঠকারীদের কখনোই প্রশ্রয় দেবেন না। তারা বড় বড় কথা বললেও তাদের সাহস কম। এই বৈজ্ঞানিক বিপ্লবীরা শতভাগ ভণ্ড।’

জাসদ নিয়ে সৈয়দ আশরাফের এই বক্তব্যকে অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, আমরা মনে করি এ সময়ে আমাদের ১৪ দলের অভ্যন্তরে কোনো কাদা ছোড়াছুড়ি উচিত নয়। এটা ইতিহাস চর্চার সময় নয়, এটা জঙ্গীবাদ সম্পূর্ণরূপে ধ্বংস করার সময়। জনগণকে নিরাপত্তা বিধান করার সময়।

বঙ্গবন্ধু হত্যার জন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে দায়ী করাটা ইতিহাস সম্মত বক্তব্য নয় এমন মন্তব্য করে হাসানুল হক ইনু আরও বলেন, মনে রাখতে হবে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রতিটি ঘটনা এখন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা আছে। ইতিহাস ইতিহাসের মতো বিশ্লেষণ করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা